বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

অটোরিক্সার লাইসেন্স প্রদানসহ ১০ দফা দাবীতে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশ ও গণমিছিলে-মেয়র সেলিম ॥ অক্টোবরের মধ্যে ব্যবস্থা নেয়া হবে

  • আপডেট টাইম সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে অটোরিক্সার লাইসেন্স প্রদান, শ্রমিকদের জন্য রেশন চালু ও বাসস্থানের ব্যবস্থা, বিনামূল্যে চিকিৎসা ও শিক্ষা নিশ্চিত করা, জীবন সুরক্ষা আইন প্রণয়ন করা সহ ১০ দাবীতে রিক্সা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে গতকাল ১৪ অক্টোবর রবিবার আনোয়ারপুর বাইপাস এলাকায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। কমরেড পীযুষ চক্রবর্তীর সভাপতিত্বে ও পলাশ চৌধুরীর পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। উপস্থিত ছিলেন- বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জেলা সভাপতি বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইকরামুল ওয়াদুদ, নাগরিক আন্দোলন হবিগঞ্জ এর সহ-সভাপতি হুমায়ুন খান, সংগঠনের কার্যকরী সভাপতি মোঃ ধনু মিয়া, আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ আঃ কাইয়ুম, মহসিন আহমেদ প্রমুখ।
সমাবেশে মেয়র সেলিম বলেন- সকল নাগরিকের কথা বিবেচনা করে সড়কে শৃংখলা সমুন্নত রাখতে ধারণ ক্ষমতা অনুযায়ী পৌরসভা এবং আশপাশ ইউনিয়নের রিক্সা শ্রমিক ও গ্যারেজ মালিকদের রিক্সার তালিকা তৈরি করে সড়কে কি পরিমাণ রিক্সা চলাচল করছে তা জরিপ করার জন্য শ্রমিক নেতৃবৃন্দকে আহবান জানান। সমাবেশে উপস্থিত ছিলেন- রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের জেলা কমিটির নেতৃবৃন্দ মোঃ এনামুল হক, মোঃ সামছু মিয়া, মোঃ আঃ ছাত্তার, আবুল হাসেম, মোঃ আলমগীর মিয়া, রাহিমুল চৌধুরী, আলিম উদ্দিন, শেখ সুমন মিয়া, মোঃ খলিলুর রহমান, আব্দুল আলী, মোঃ ছালেক মিয়া, মৃদুল কান্তি রায়, রনজন কুমার রায়, মোঃ সেলিম মিয়া, মোঃ ফারুক মিয়া, মোঃ হিরা মিয়া, রবীন্দ্র দাশ, মহিবুর মিয়া প্রমুখ। সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী কাছে স্মারকলিপি পেশ করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com