বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

  • আপডেট টাইম সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
গতকাল রবিবার ১৭ সেপ্টেম্বর বিকালে বানিয়াচং উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত উন্নয়ন মেলার শুভ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা যুবলীগের নবাগত সভাপতি ও বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও পল্লী সঞ্চয়ন ব্যাংকের ম্যানেজার সুজিত দেবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাংবাদিক এস এম খোকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হক, মৎস্য অফিসার বোরহান উদ্দিন, ইউপি চেয়ারম্যান আনুয়ার হোসেন, মঞ্জু কুমার দাশ প্রমুখ। এছাড়া উপজেলা ইঞ্জিনিয়ার মিনারুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হাসান আল মামুন, ইউপি চেয়ারম্যান এরশাদ আলীসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com