বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের রাইয়াপুর তালুকদার ইয়াং সোসাইটির বৃক্ষ রোপন উদ্বোধন

  • আপডেট টাইম শনিবার, ২৩ আগস্ট, ২০১৪
  • ৫৫৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার রাইয়াপুর তালুকদার ইয়াং সোসাইটির বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী উক্ত কর্মসুচির উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা হাজী আশরাফ উদ্দিন। সংগঠনের সাধারন সম্পাদক ফরহাদ আহমদ ও যুগ্ম সম্পাদক মাহিদুল তালুকদারের যৌথ পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাইয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাজী মিরাস উদ্দিন, সংগঠনের উপদেষ্টা রফিকুল ইসলাম তালুকদার, ইউপি সদস্য মোঃ আকাব মিয়া, সভাপতি যুবায়েত আহমদ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি হেলিম আহমদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক আহমেদ সায়িদ ইমারন, সিনিয়র সদস্য আব্দুল্লাহ আল মাসুম, সিরাজুল ইসলাম জায়েদ, জাকারিয়া, এলেমান, জিলু মিয়া, সাবেক মেম্বার মুস্তাহিদ মিয়া, সামসুদ, সোয়েব, শাহরিয়া, খোকন, ছাব্বির, মামুন প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওঃ আশরাফ আলী বলেছেন, বৃক্ষ কেবল আমাদেরকে ছায়াই দেয় না। অর্থনৈতিক সমৃদ্ধি ও আনয়ন করে। তিনি বলেন, প্রত্যেকের উচিত নিজ বাড়ী ও রাস্তার পাশে শিক্ষা প্রতিষ্টানে অধিক হারে ফলজ ও বনজ বৃক্ষ রোপন করে দেশের প্রকৃতির ভারসাম্য রক্ষা করা আমাদের নাগরিক দায়িত্ব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com