বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ময়নাতদন্ত শেষে লাশ দাফন ॥ শোকের ছায়া ॥ মিশুক চালক নাঈম হত্যাকাণ্ড গ্রেফতার হয়নি কেউ

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর থেকে নিখোঁজ হওয়া মিশুক চালক নাঈমের গলাকাটা লাশ উদ্ধার হলেও এখনও গ্রেফতার হয়নি কেউ। গতকাল সোমবার ময়নাতদন্ত শেষে লস্করপুর ইউনিয়নের হাতিরথান গ্রামের তার দাফন সম্পন্ন হয়। তার পিতা নিদান মিয়া জানান, ১ সপ্তাহ আগে নিখোঁজের পর গত রবিবার দুপুরে লাশ পাওয়া যায় চুনারুঘাটের রঘুনন্দন পাহাড়ের নির্জন স্থানে। কিন্তু মিশুকটি এখনও উদ্ধার হয়নি। তিনি আরও জানান, আমি ছেলে হারালাম, কিন্তু খুনিরা ধরা পড়লে কিছুটা শান্তি পেতাম। এ বিষয়ে সদর থানার পুলিশের কাছে জানতে চাইলে তারা জানান, চুনারুঘাট থানায় মামলা হবে। চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা এখানেই হবে। এদিকে এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। এদিকে তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com