বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বৃষ্টি হলে ঘরের কোণে গুটিসুটি হয়ে নির্ঘুম পড়ে থাকে দিনমজুর মনফর আলীর পরিবারটি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বৃষ্টি হলে ঘরের কোণে গুটিসুটি হয়ে নির্ঘুম পড়ে থাকে পরিবারটি। দুর্দশাগ্রস্থ আর ভাগ্য বিড়ম্বিত পুরুষ দিনমজুর মনফর আলী। অনেকেই সরকারি-বেসরকারি সাহায্য পেলেও এ পর্যন্ত কিছুই জোটেনি মনফর আলীর ভাগ্যে। নিত্য অভাব আর অসুস্থতাকে সঙ্গে নিয়ে খেয়ে না খেয়ে তার দিন কাটে। রাতেও ঘুমাতে পারেন না। বাঁশের বেড়া দিয়ে তৈরি ঘর, আর পুরাতন টিনের ছাউনি। বৃষ্টি এলে ঘরের এক কোণে গুটিসুটি মেরে নির্ঘুম রাত কাটে পরিবারটির। দীর্ঘদিন ধরে ওই দম্পতির জায়গা জমি না থাকায় অন্যের একটি নিচু জমিতে ভঙ্গুর ঘরেই থাকতে হচ্ছে। পরিবারের ৬ সদস্যকে নিয়ে মানবেতর জীবন যাপন করলেও মাথা গোঁজার মতো একটা সরকারি ঘর ভাঙ্গে জোটেনি মনফর আলীর। জানা গেছে, বানিয়াচং উপজেলার ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের বাসিন্দা দিনমজুর মনফর আলী। পরিবারের ৬ সদস্যকে নিয়ে বসবাস করছেন রাস্তার পাশের্^ অন্যের একটি নিচু জায়গায়। গত বন্যায় ঘরটিতে পানি চলে আসায় ঘরটি একেবারেই বসবাসের অনুপযোগি হলেও অদ্যাবধি ছেলে সন্তান নিয়ে এই ভঙ্গুর ঘরেই বসবাস করছেন মনফর আলী। আর্থিক অস্বচ্ছলতার কারনে এখন পর্যন্ত ঘরটি মেরামত করা সম্ভব হয়ে উঠেনি। ঘরটিতে স্থান সংকুলান না হওয়ায় দিনমজুর মনফর আলীর বৃদ্ধা মা রাতের বেলা পাশ^বর্তী একটি গ্রামে বোনের বাড়ীতে গিয়ে রাত্রি যাপন করেন। বৃদ্ধা মায়ের প্রতিদিন যাতায়াত করায় প্রচন্ড কষ্ট হচ্ছে বলে জানান দিনমজুর মনফর আলী। সরেজমি গিয়ে দেখা গেছে, ভাঙ্গা টিনের ঘরে প্লাস্টিক মুড়িয়ে কোন মতে ওই দম্পতি ছেলে মেয়েকে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। ঘরের সব টিন জাং ধরে ভেঙ্গে পড়েছে। ঘরে থাকার কোন পরিবেশ নেই। তারপরও থাকার কোন জায়গা না থাকায় এ ভাবেই কষ্টে দিন কাটছে তাদের। তারা প্রধান মন্ত্রীর কাছে একটি সরকারী বাড়ি পাওয়া দাবী জানান। এ বিষয়ে কথা হয় সমাজসেবক শফিকুর রহমান ঠাকুর’র সাথে তিনি জানান মনফর আলী একজন দিনমজুর গরিব অসহায় মানুষ। তার থাকার ঘরটি ভেঙ্গে পড়েছে কয়েকবা। টাকা পয়সা না থাকায় ভাঙ্গা ঘরটিতেই ছেলে মেয়ে নিয়ে রাত্রীযাপন করছেন। তার জন্য একটি সরকারী ঘর পাওয়া উচিৎ বলে মনে করি। এদিকে এই মানবিক মানুষ শফিকুর রহমান ঠাকুর এই অসহায় দিন মজুর মনফর আলীর করুন দশা নিয়ে তার ফেইসবুক ওয়ালে একটি মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন। যাতে তিনি উল্লেখ করেছেন ‘দানশীল মানবিক ভাই বোনদের প্রতি আবেদন আপনার একটু সহানুভূতির জন্য এই পরিবারটির হতে পারে একটি মাথাগোজার ঠাঁই’।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com