বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে স্প্রে পার্টির কবলে পড়েছে ১০টি বাসার লোকজন

  • আপডেট টাইম শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এবার স্প্রে পার্টির কবলে পড়েছেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, ডাক্তারসহ ১০ বাসার লোকজন। স্প্রে নিক্ষেপের ফলে ওই সব বাসার অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একের পর এক স্প্রে নিক্ষেপ, আবার কোনো কোনো এলাকায় ছিনতাই হচ্ছে। শায়েস্তাগঞ্জবাসী প্রতিনিয়ত এমন ঘটনা ঘটায় আতংকে রয়েছেন।
গত বুধবার রাত ১২টার দিকে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রকিব, সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন রুমি, পুরান বাজারের ব্যবসায়ী আব্দুল মান্নান, ডাক্তার মাসুক আলী, বিরামচরের জাবেদ মিয়া, আব্দুল কাদির ও উদয়ন আবাসিক এলাকার মওলানা আব্দুস সহিদের বাসাসহ প্রায় ১০টি বাসায় স্প্রে নিক্ষেপ করে চুরির চেষ্টা করা হয়। প্রত্যেক বাসার পরিবারের সদস্যরা বিষয়টি আচঁ করতে পেরে চিৎকার শুরু করলে ওই চক্রের সদস্যরা পালিয়ে যায়। তবে কোনো কোনো বাসা থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলে জানা গেছে।
এদিকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন জাবেদ মিয়ার স্ত্রী লিবনা বেগম (২৮), আব্দুল কাদিরের কন্যা রোজি (১০) ও ইসরাক (১০)। এ ছাড়াও আরও অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয়রা অভিযোগ করেন টানা ৭ দিন ধারাবাহিকভাবে এমন ঘটনা ঘটলেও পুলিশ এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি। তারা এ বিষয়ে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন সাধারণ জনগণ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com