মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী

  • আপডেট টাইম বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯১ বা পড়া হয়েছে


স্টাফ রিপোর্টার ॥ নিজের জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ডা. মুশফিক হুসেন চৌধুরী। বার বার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। সর্বশেষ ২৭ আগস্ট দিবাগত রাতেও তাকে হত্যার চেষ্টা করা হয়। কিন্তু ঘটনার ৭ দিন অতিবাহিত হলেও কাউকে এখন গ্রেফতার করা হয়নি। তিনি এ ঘটনায় সদর মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ হলরুমে সংবাদ সম্মেলনে তিনি এ শঙ্কার কথা প্রকাশ করেন।
ডা. মুশফিক হুসেন চৌধুরী বলেন, গত ২৭ আগস্ট দিবাগত গভীর রাতে এক দুর্বৃত্ত তার বাসার বিদ্যুতের তার কেটে সংযোগ বিচ্ছিন্ন করে। বিষয়টি টের পেয়ে তিনি বের হয়ে দেখতে পান তার বিদ্যুতের তার কাটা হয়েছে। তাৎক্ষণিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখেন এক দুর্বৃত্ত মুখে কাপড় বাধা অবস্থায় তার বাসার বিদ্যুতের তার কাটছে। এতে তার সন্দেহ সৃষ্টি হয়। হয়তো তাকে হত্যার উদ্দেশ্যেই এমনটি করা হয়ে থাকতে পারে। কারণ এর আগেও একবার তাকে গাড়িতে বসা রেখেই গাড়িতে আগুন দেয়া হয়। তখন তিনি কোন রকমে প্রাণে রক্ষা পান। এ নিয়ে তাকে ৫ বার হত্যা চেষ্ঠা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি ৭ দিনের আল্টিমেটাম দেন। যদি নির্ধারিত সময়ের মধ্যে দুর্বৃত্তদের চিহ্নিত করা না হলে বিষয়টি তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে কঠোরভাবে মোকাবেলা করবেন। ইতিমধ্যেই বিষয়টি তিনি আইনশৃংখলা বাহিনীসহ বিভিন্ন দফরের উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছেন। দলের হাইকমান্ডেও তিনি বিষয়টি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com