বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

  • আপডেট টাইম বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জে কৃষাণ-কৃষাণীদের
নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় প্রান্তিক অঞ্চলের কৃষক-কৃষাণীদেরকে কৃষির বিভিন্ন চাষাবাদ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের প্রতি আগ্রহ বৃদ্ধি করা লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৫ সেপ্টম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে ২০২৩-২৩ অর্থবছরে অধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে অনাবাদি পতিত জমি আবাদের আওতায় নিয়ে আসা, শস্যের নিবিড়তা বৃদ্ধি করা, তেল ফসল বিশেষ করে সরিষা আবাদ বৃদ্ধি, আধুনিক কৃষি প্রযুক্তি ধানের জমিতে লাইন, লোগো, পার্চিং, সবজির জমিতে, সেক্স ফেরোমন ফাঁদ, জমিতে সুষম সার প্রয়োগ, পারিবারিক পুষ্টি বাগান স্থাপন, জমিতে জৈব সার বিশেষ করে ভার্মিকম্পোস্ট, ট্রাইকোকম্পোস্ট, কুইক কম্পোস্ট ইত্যাদির উৎপাদন কৌশল ও ব্যবহার বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া গ্রাফটিং, প্রুনিং, সেক্স ফেরোমন ফাঁদ, ইয়েলো স্টিকি ট্র্যাপ বিষয়ে ব্যবহারিক কাস নেওয়া হয়।
প্রশিক্ষণ কর্মশালায় হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. মোশাররফ হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. আশেক পারভেজ। বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি।
উল্লেখ্য- প্রান্তিক অঞ্চলের কৃষক-কৃষাণীদের নিয়ে গত ২৮ আগস্ট থেকে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালা চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। এতে ৯৬০ জন কৃষক-কৃষাণী গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com