বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে হবিগঞ্জে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জে পুলিশি বাঁধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ। গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের শায়েস্তানগর কেন্দ্রীয় ঈদগাহ এলাকা থেকে তত্ত্বাবধায়ক সরকাররের দাবিতে এ মিছিল বের করা হয়। মিছিল থানা মোড় হয়ে শায়েস্তানগর ট্রাফিক পয়েন্টে পথসভার মাধ্যমে প্রচার মিছিলটি সমাপ্ত করা হয়। হবিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদ এর আহবায়ক এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন সদস্য সচিব আবুুল হোসেন জীবন, যুগ্ম আহবায়ক আলহাজ্ব সিরাজুল ইসলাম, হবিগঞ্জ পৌর শাখার আহবায়ক এডভোকেট আব্দুল মালেক হৃদয়, পৌর সদস্য সচিব মীর দুলাল, হুমায়ূন আহমেদ, হবিগঞ্জ সদর উপজেলা সভাপতি লোকমান হোসেন, সদস্য সচিব হিরা মিয়া, মানিক মিয়া, মৌওলানা ফরিদ উদ্দিন, বাবুল মিয়া, ফুল মিয়া, টিপু মিয়া, পেশাজীবি অধিকার পরিষদ এর আহবায়ক ইঞ্জিনিয়ার আতাউর রহমান রাসেল, মাধবপুর উপজেলা গণ অধিকারের আহ্বায়ক গোলাপ আহমেদ, যুব অধিকার পরিষদ হবিগঞ্জ সদর উপজেলা শাখার আহবায়ক হান্নান পাটুয়ারী, হবিগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের আহবায়ক রাসেল আহমেদ ও মেহেদী হাসান প্রমূখ। উক্ত গণ স্বাক্ষর ও প্রচার মিছিলে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত ৫ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com