বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে রাষ্ট্রিয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আব্দুল আহাদের দাফন সম্পন্ন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার সাবেক সহকারি শিক্ষা কর্মকর্তা আল হেরা একাডেমীর অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদকে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল সোমবার বিকালে থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম খাঁনের নেতৃত্বে পুুলিশের একটি চৌকুস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মন্জুর আহসান উপজেলা প্রশাসনের পক্ষে এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে কমান্ডার মোঃ এনাম খাঁন ও মুক্তিযোদ্ধা ঝারু মিয়া ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে আছর নামায বাদ মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামায অনুষ্টিত হয়। জানাযার নামাযে পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, আন্দিউড়া ইউ/পি চেয়ারম্যান আতিকুর রহমান, চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, প্যানেল চেয়ারম্যান শেখ জহিরুল ইসলাম, কাউন্সিলর সামসুল আলম পাঠান পিন্টু, মোঃ বাবুল হোসেন সহ বিপুল সংখ্যক মুসল্লি জানাযার নামাযে অংশ গ্রহন করেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ গতকাল সোমবার সকাল সাড়ে ৮টায় মাধবপুর পৌর শহরের নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি ওয়াইন্নাইলাহির রাজিউন)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com