মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমনের পিতার ইন্তেকাল ॥ কেন্দ্রীয় যুবদলের শোক

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুমনের পিতা আব্দুল গফুর গত রবিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে ইন্তেকাল করেন। গতকাল সোমবার দুপুর ২ টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
সুমনের পিতার মৃত্যুতে শোক জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন। যুবদল কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক এডভোকেট আজিজুর রহমান আকন্দ স্বাক্ষরিত এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও পরকালে জান্নাত কামনা করেন এবং তার রেখে যাওয়া শোকার্ত পরিবার পরিজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com