মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বানিয়াচঙ্গ উপজেলা রিপোর্টার্স ইউনিটির পূর্নাঙ্গ কমিটি গঠন

  • আপডেট টাইম শুক্রবার, ২২ আগস্ট, ২০১৪
  • ৪৬৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল বুধবার বিকালে বড়বাজারস্থ বানিয়াচঙ্গ উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে ইউনিটির সভাপতি শেখ নমীর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জীবন আহমেদ লিটনের পরিচালনায় পূর্নাঙ্গ কমিটি গঠন কল্পে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে রিপোর্টারস ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দ হচ্ছেন-শেখ নমীর আলীকে সভাপতি, আক্কাছ আলী খান, দেওয়ান সোয়েব রাজা ও সাহিদুর রহমানকে সহ-সভাপতি, জীবন আহমেদ লিটনকে সাধারণ সম্পাদক, শেখ সফিকুল ইসলামকে যুগ্ম-সাধারণ সম্পাদক, জামাল উদ্দিন আলফুকে সহ-সাধারণ সম্পাদক, এসএম জহিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, আবু বক্কর রহমান দুদুকে প্রচার সম্পাদক, নজরুল ইসলাম তালুকদারকে অর্থ সম্পাদক, আব্দুল কদ্দুছ বিশ্বাস ও কাওছার হোসেন নিয়াজীকে সিনিয়র নির্বাহী সদস্য, খোরশেদ আলম ও আব্দুল মালিককে নির্বাহী সদস্য করে ১৩ সদস্য বিশিষ্ট বানিয়াচঙ্গ উপজেলা রিপোর্টার্স ইউনিটির পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য গত ১৬ আগষ্ট শনিবার সর্বস্মতিক্রমে কমিটি বিলুপ্ত ঘোষনা করে শেখ নমীর আলীকে সভাপতি, জীবন আহমেদ লিটনকে সাধারণ সম্পাদক ও এসএম জহিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com