বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পইল গ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৩৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে পানিতে ডুবে রিফাত আহমেদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (২৭ আগস্ট) বিকেল ৩টার দিকে শহরতলীর পইল গ্রামে এ দূর্ঘটনা ঘটে। শিশু রিফাত শহরতলীর পইল (পশ্চিমপাড়া) গ্রামের মিনহাজ ওরফে মিজান মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায়, গতকাল দুপুর আড়াইটার দিকে রিফাত বাড়ির পাশের একটি পুকুরপাড়ে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। এক পর্যায়ে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক সুস্মিতা সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মারা গেছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com