বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আব্দাবখাইয়ে মাটি ও বালু উত্তোলনের ফলে ঝুঁকিপূর্ণ খোয়াই নদীর বেরি বাঁধ

  • আপডেট টাইম রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ২৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ১০নং লস্করপুর ইউনিয়নের আব্দাবখাই গ্রামে খোয়াই নদীর বেরিবাঁধের পাশ থেকে মাটি ও বালু উত্তোলনের ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোনো সময় এটি ভেঙ্গে আব্দাবখাই, গোয়াছপুর, মশাজানসহ বেশ কয়েকটি গ্রামে প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে প্রতিদিন ড্রেজার মেশিন ও এক্সেভেটর দিয়ে খোয়াই নদীর বেরিবাঁধের পাশ থেকে মাটি ও বালু উত্তোলন করে ট্রাক্টরসহ বিভিন্ন যানবাহন দিয়ে পাচার করা হচ্ছে। এতে একদিকে যেমন, পরিবেশ নষ্ট হচ্ছে, অন্য দিকে রাস্তাঘাট ভেঙ্গে খানাখন্দে পরিণত হয়েছে। এভাবে মাটি উত্তোলনের ফলে বেরি বাঁধের পাশের অধিকাংশ জায়গা বড় পুকুরের মতো হয়েছে। বেরি বাঁধের পাশের গাছগুলো নদীতে বিলীন হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আয়েশা আক্তার জানান, ওই এলাকায় কোনো মহাল সরকারের পক্ষ থেকে লিজ দেয়া হয়নি। সরেজমিনে পরিদর্শন করে ব্যবস্থা নিবেন বলে জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com