বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে গাঁজাসহ এক পাচারকারী গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ৩০৬ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে রাত্রিকালিন অভিযান চলাকালে গোপন সূত্রে খবর পেয়ে গাঁজা সহ আল আমিন (৩৫) নামে এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আরো দুই পাচার কারি পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম খান জানান, বৃহস্পতিবার রাত ৯ টার দিকে রাত্রিকালীন অভিযানের সময় গোপন সূত্রে খবর পেয়ে কাশিমগর পুলিশ ফাড়ির এসআই আব্দুল কাদির এএসআই উজ্জল মোল্লা ফোর্সসহ অভিযান চালিয়ে চৌমহনি ধর্মঘর সড়কের বরুরা মোড় থেকে আল আমিনকে ১০ কেজি গাঁজা প্লাস্টিকের বস্তায় মুড়িয়ে মাথার করে নিয়ে যাওয়ার সময় গ্রেফতার করে। সে শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের রনি গাজির ছেলে। এ সময় মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর গ্রামের মমিন হোসেন এর ছেলে আখলাস ওরফে এখলাস (৪৫) ও সেলিম মিয়া (৩৮) পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। ধৃত আল আমিন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com