মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সবজির বাজারে দাম আকাশছোঁয়া ওজনে কম দেয়ার অভিযোগ

  • আপডেট টাইম শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ২৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার বিভিন্ন বাজারে মাছের পাশাপাশি সবজির দাম যেনো আকাশ ছোঁয়া। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সবজি বাজার। গরিব ও মধ্যবিত্ত পরিবারের লোকজন এতে করে পড়েছেন বিপাকে। গত ১ সপ্তাহে সবজির দাম দ্বিগুণ থেকে ৩ গুণ বেড়েছে। ক্রেতাদের দাবি বাজারে মনিটরিং না থাকায় এমন হচ্ছে। গত ১ সপ্তাহ আগে পটল, চিচিঙ্গা, বরবটি, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, যে দামে বিক্রি হতো বর্তমানে প্রতিটি পণ্য কেজিতে ৩০ থেকে শুরু করে ১শ টাকা বেড়েছে। পাশাপাশি মাছের দামও দ্বিগুণ বেড়েছে। আবার ওজনে কম দেয়ারও অভিযোগ রয়েছে। ডিজিটাল মাপে প্রতি কেজিতে ১শ থেকে দেড়শ গ্রাম কম পাওয়া যায়। তার কারণ পাল্লা বন্ধ করে পুনরায় চালু না করা হয় তাহলে ওজন বেড়ে যায়। যা অনেকের অজানা। গতকাল চৌধুরী বাজার, বগলা বাজার, চাষি বাজার, শায়েস্তানগরসহ বিভিন্ন বাজারঘুরে এ দৃশ্য দেখা যায়। তবে বিক্রেতাদের দাবি দেশের পরিস্থিতির কারণে দাম বেশি দিয়ে আনতে হয়, তাই বেশি দামে বিক্রি করতে হয়। কিন্তু ক্রেতারা বলছেন, সিন্ডিকেট করে বাড়ানো হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com