বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলের হাওর থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের শংকরপুর হাওর থেকে ৮০ বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর ২টার দিকে উপজেলার লক্ষ্মীপুর কবর স্থানের পশ্চিম পাশের একটি খাল থেকে মৃত রাশিদ উল্লাহর ছেলে মোঃ নুর হোসেন (নুরা) পাগলার লাশটি উদ্ধার করা হয়। বৃদ্ধ নুর হোসেন ওরফে নুরা পাগলার আত্মীয় স্বজনরা জানান, সাতকাপন ইউনিয়নের বর্তমানে নারকেলতলা গ্রামের বাসিন্দা নুর হোসেন (৮০) দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি গত মঙ্গলবার বিকাল ৪টার দিকে বাড়ি থেকে বের হন। এরপর বিকেল থেকে সারারাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি আত্মীয় স্বজন ও তার মেয়েরা।
গতকাল বুধবার বেলা ২টার দিকে প্রতিবেশী গ্রামের লোকজন হাওরে কাজ করতে গেলে একটি খালের মধ্যে নুর হোসেন ওরফে নুরা পাগলার লাশ দেখতে পান।
বিষয়টি তাৎক্ষণিক থানা পুলিশকে অবগত করলে বাহুবল-নবীগঞ্জ সার্কেল এএসপি ও বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেন। পুলিশের ধারণা, স্ট্রোক করে কিংবা পানিতে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com