বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শোক দিবস উপলক্ষে বাহুবলে গ্রামীণ ব্যাংকের বৃক্ষরোপন ও আলোচনা সভা

  • আপডেট টাইম রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ২৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শোকাবহ আগস্টে সমগ্র জাতির সঙ্গে একাত্মতা পোষণ করে গ্রামীণ ব্যাংক এরিয়া অফিস বাহুবল এর পক্ষ থেকে যথাযথ মর্যাদা, শ্রদ্ধা, ভালোবাসা, ভাবগাম্ভীর্য ও বেদনাবিধুর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়। শোক দিব উপলক্ষে ১৫ আগস্ট গ্রামীণ ব্যাংক বাহুবল এরিয়ার আওতাধীন ৯টি শাখায় একযোগে ১ লাখ ৫৬ হাজার ৮৩৮টি ফলদ ও বনজ গাছের চারা লাগানো হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপনের বিশেষ কর্মসূচিতে গ্রামীণ ব্যাংকের বাহুবল শাখায় বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে গ্রামীণ ব্যাংকের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাহুবল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগ সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, গ্রামীণ ব্যাংক বাহুবলের এরিয়া ম্যানেজার জাহাঙ্গীর আলম, প্রোগ্রাম অফিসার মোঃ সফিউল বাশার, যোনাল অফিস হবিগঞ্জ এর হিসাব কর্মকর্তা তোফাজ্জল হোসেন, শাখা ব্যবস্থাপক আঃ কাদের। শাখার অন্যান্য কর্মকর্তাদের মাঝে রফিকুল ইসলাম, আক্তার মিয়া, নান্টু চন্দ্র দেব, জিয়া উদ্দিন, নয়ন সাহা, অনিক দেব প্রমূখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com