মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গমাতার জন্মদিন পালিত

  • আপডেট টাইম বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ২৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গামাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় জেলা শহরের টাউন হল রোডস্থ কার্যালয়ে এ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। এ সময় তিনি বঙ্গবন্ধু এবং বঙ্গমাতার জীবন ও কর্মের উপর আলোকপাত করেছেন।
এর আগে গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত বঙ্গমাতার অস্থায়ী প্রতিকৃতিতে এমপি আবু জাহির এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল ও অ্যাডভোকেট সুলতান মাহমুদ। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন অ্যাডভোকেট আতাউর রহমান ও গীতা থেকে পাঠ করেন অ্যাডভোকেট সুবীর রায়।
বক্তব্য রেখেছেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আফীল উদ্দিন, অ্যাডভোকেট প্রবাল কুমার মোদক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, অ্যাডভোকেট হুমায়ুন কবীর সৈকত, আবুল কালাম আজাদ, গৌতম মহারত্ন, অ্যাডভোকেট তুষার মোদক, অ্যাডভোকেট শ্যামল কান্তি দাস, আব্দুর রহমান, অ্যাডভোকেট সুজন চৌধুরী, মোস্তফা কামাল আজাদ রাসেল, হুমায়ুন কবীর রেজা, শফিকুজ্জামান হিরাজ। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com