মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

সহশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের অন্তর্গত প্রতিভার বিকাশ ঘটায়- ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ জহিরুল হক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ২৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, সহশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের অন্তর্গত প্রতিভার বিকাশ ঘটায়। কেবল শ্রেনীকক্ষে পাঠদানের মাধ্যমে আবদ্ধ শিক্ষা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ ব্যক্তি হিসেবে গড়ে তুলতে পারে না। শিক্ষার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলে। মেট্রোপলিটন ইউনিভার্সিটি সবসময় সহশিক্ষামূলক কার্যক্রমকে গুরুত্ব দিয়ে আসছে। ফলে আমাদের গ্র্যাজুয়েটরা কর্মক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছিন। গতকাল ৩১ জুলাই সোমবার সকাল ১০ টায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির বটেশ্বরস্ত স্থায়ী ক্যাম্পাসে এমইউ স্পোর্টস ক্লাব আয়োজিত আন্তকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক উপরের কথাগুলো বলেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমইউ স্পোর্টস ক্লাবের উপদেষ্ঠা ও রেজিস্ট্রার তারেক ইসলাম, ইলেকট্রনিক এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান কাজী ওহিদুজ্জামান, এমইউ স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট মাহদি হাসান চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট জাকারিয়া ইসলাম, জেনারেল সেক্রেটারি এনায়েত আলী হাবিব, সাংগঠনিক সম্পাদক শেখ মনসুরুজ্জামান ইমন, যুগ্ম অর্থ সম্পাদক তাসনিম শাহারিয়ার, প্রচার সম্পাদক এম জেড ফজলে রাব্বী, প্রমূখ।
উদ্বোধন ঘোষণার পর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বিভিন্ন ইভেন্ট পরিদর্শন করেন ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এমইউ স্পোর্টস ক্লাবের আয়োজনে ১৬ টি গেমস নিয়ে আয়োজিত হয়েছে এবারের এমইউ ইনডোর গেমস সিজন ১২। যেখানে ৮ শরও এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com