বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হরিপুর খোয়াই নদীর পাড় থেকে ৬ জুয়াড়িকে আটক

  • আপডেট টাইম বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ২৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর থানা পুলিশের সাড়াশি অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ ৬ জুয়াড়িকে আটক করা হয়েছে। গত সোমবার রাতে এসআই মমিনুল ইসলাম পিপিএম হরিপুর খোয়াই নদীর পাড় থেকে ৬ জুয়াড়িকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়।
আটকরা হল, হরিপুর এলাকার মৃত আব্দুল কাদিরের পুত্র আব্দুল হাই, উমেদনগর গ্রামের আহাম্মদ আলীর পুত্র জাহাঙ্গীর আলম, ধল গ্রামের সিরাজুল ইসলামের পুত্র তোফাজ্জল, উত্তর সাঙ্গর গ্রামের আফরোজ আলীর পুত্র রবেল মিয়া, গুণই গ্রামের মৃত ছাদ উল্লার পুত্র নোমান মিয়া, ইনাতাবাদ এলাকার মৃত আব্দুর রহিমের পুত্র সালেক মিয়া, শায়েস্তাগঞ্জ লেঞ্জাপাড়া গ্রামের আব্দুল লতিফের পুত্র আব্দুল কাদির, নরপতি গ্রামের সফিক মিয়া। এ ছাড়াও সদর থানা পুলিশ অভিযানের সাথে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শিয়ালদাড়িয়া গ্রামের বাসিন্দা সাহেব আলীর পুত্র রাসেল মিয়াকেও আটক করে।
পুলিশ বাদি হয়ে এ ঘটনায় জুয়া আইনে মামলা দিয়ে গতকাল মঙ্গলবার বিকেলে আদালতে প্রেরন করে। পুলিশ জানায়, অভিযান নিয়মিত চলবে। কাউকে ছাড় দেয়া হবে না।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com