বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

দিগন্ত বাস চুরির ঘটনায় নরসিংদী থেকে আরও এক চোর আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ২৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পৌর বাস টার্মিনাল থেকে দিগন্ত বাস চুরির ঘটনায় সুমন মিয়া (৩০) নামে ওই চক্রের অন্য এক সদস্যকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। গত রবিবার বিকালে এসআই মমিনুল ইসলাম পিপিএমসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর শিবপুর থানার ইটাখলা বাসস্ট্যান্ডের বিসমিল্লাহ ভলকেনাইজ ও ড্রিংক টাওয়ার ব্যাটারী দোকান থেকে আটক করেন। সে উপজেলার মুন্সেফের চর গ্রামের উসমান আলীর পুত্র।
এসআই মমিন জানান, সে ওই বাস চুরির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলো। তার কাছ থেকে বিভিন্ন তথ্য পাওয়া গেছে। গতকাল সোমবার বিকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। রিমান্ডে এনে আরও রহস্য উদঘাটন করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com