বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ২৫২ বা পড়া হয়েছে

াফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামে জান্নাতুল ফেরদৌস (৩০) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের লিয়াকত আলীর কন্যা। গত শনিবার বিকেলে ঘরের তীরের সাথে উড়না পেচাঁনো অবস্থায় লাশ ঝুলতে দেখে পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে অফিসার ইনচার্জ নুনু মিয়ার নির্দেশে এসআই শাহনুর ঘটনাস্থলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। গতকাল রবিবার বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। তবে ওই নারীর মৃত্যু নিয়ে এলাকায় নানা রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com