বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শহরের যানজট নিরসনে অবশেষে ওয়ানওয়ে হচ্ছে খোয়াই ব্রীজ

  • আপডেট টাইম বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অবশেষে ওয়ানওয়ে হচ্ছে খোয়াই ব্রীজ। হবিগঞ্জ শহরের যানজট নিরসনের জন্যে শামছুল হোসেন উমদা মিয়া ব্রীজ যা পুরাতন খোয়াই ব্রীজ নামেও পরিচিত তা’ ওয়ানওয়ে হচ্ছে বৃহস্পতিবার হতে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও হবিগঞ্জ পৌরসভা সম্বিলিতভাবে এ উদ্যোগ বাস্তবায়ন করবে। জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে গত ১২ জুলাই চৌধুরী বাজার নুরুল হেরা মসজিদের পাশে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রস্তাবিত পরামর্শ বিচার বিশ্লেষনের পর প্রশাসন এই সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত অনুযায়ী শহরের খোয়াই নদীর পুরোনো বেইলী শামছুল হুদা উমদা মিয়া ব্রীজ হয়ে যানবাহন শুধু শহর হতে বের হতে পারবে। কিন্তু এই ব্রীজ দিয়ে কোন যানবাহন শহরে প্রবেশ করতে পারবে না। অন্য দিকে কামড়াপুর এম এ রব ব্রীজ হতে যানবাহন শহরে প্রবেশও করতে পারবে এবং বের হতেও পারবে। উল্লেখ্য, ১২ জুলাই চৌধুরী বাজার নুরুল হেরা মসজিদের পাশে শহরের যানজট নিরসন সম্পর্কিত বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌর প্রশাসন, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের আয়োজনে মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বিভিন্ন পরামর্শের মাঝে খোয়াই ব্রীজকে ওয়ানওয়ে করার ব্যাপারে জোর দেন। সেই প্রস্তাব প্রশাসনের কমিটি কর্ত”ক যাচাই বাছাই করে বাস্তবায়ন করার উদ্যোগ নেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com