বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জের দিনারপুরে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ ॥ অভিযুক্ত গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১৯৪ বা পড়া হয়েছে

ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার দিনারপুরে ১ নারীকে ধর্ষণের অভিযোগে বিশ্বজিৎ আচার্য্য (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ উপজেলার দেবপাড়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বিশ্বজিৎ আচার্য্য গজনাইপুর ইউনিয়নের শংকরসেনা গ্রামের মৃত নিরঞ্জন আচার্য্যের ছেলে ও দেবপাড়া বাজারের চা বিক্রেতা। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার রাতে দেবপাড়া গ্রামের বুদ্ধিপ্রতিবন্ধী এক নারী বাজারে বিশ্বজিৎ আচার্য্যের চা স্টলে যান। এক পর্যায়ে দোকানের ভিতরে প্রবেশ করার পর দোকানের শার্টার বন্ধ করে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন বিশ্বজিৎ। স্থানীয় লোকজন বিষয়টি আঁচ করতে পেরে দোকানের শাটার তোলে তাদেরকে দেখতে পান।
মঙ্গলবার ওই বুদ্ধিপ্রতিবন্ধী নারী বাদী হয়ে বিশ্বজিৎ আচার্য্যকে আসামী করে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন ।
মঙ্গলবার রাত ৮টায় গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সামছু উদ্দিন খানের নেতৃত্বে একদল পুলিশ দেবপাড়া বাজারে অভিযান চালিয়ে অভিযুক্ত বিশ্বজিৎকে গ্রেফতার করে। এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ বলেন- ভুক্তভোগী ওই নারী থানায় অভিযোগ দেয়ার পর বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে মামলা রুজু করি। মঙ্গলবার রাতেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com