মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর বাজারের কেমিষ্ট এন্ড ডাগিষ্ট সমিতির সাবেক সভাপতি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক জীবন কৃষ্ণ বণিক (৭৩) আর নেই। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি কালি বাড়ী মন্দিরের সভাপতি, পূজা উৎযাপন পরিষদের সভাপতিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংঘটনের গুরুত্বর্পূন পদের দায়িত্ব পালন করেন। রাতে পৌর এলাকার নোয়াগাও শশ্মানে তার শেষকৃত সর্ম্পূন করা হয়েছে। তার মৃত্যুতে সায়হাম গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ¦ সৈয়দ মোঃ ফয়সল, উপজেলা চেয়ারম্যান শাহজাহান, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।