বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে সাঁকো থেকে পানিতে পড়ে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ২২৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে শিশুদের সাথে খেলা করার সময় সাঁকো থেকে পানিতে পড়ে ইব্রাহিম মিয়া (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার ২ নম্বর ইউনিয়নের আদমখানী গ্রামের লিটন মিয়ার পুত্র। গতকাল সোমবার (১০ জুলাই) দুপুর ১.টায় ওই এলাকার কালিকা পাড়া জামে মসজিদের পাশে একটি খালের পানিতে ডুবে শিশু ইব্রাহিমের মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানান, দুপুর বেলা অন্যান্য শিশুদের সাথে খালপাড়ে খেলা করছিল ওই শিশুটি। সবার অগোচরে খালের উপরে থাকা বাঁশের সাঁকু পার হতে গিয়ে খালের পানিতে পড়ে ডুবে যায় শিশু ইব্রাহিম। ওই খালের পানিতে ডুবে তার মৃত্যু হয়। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারটির আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com