বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কিশোরের করুণ মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ২২৫ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারজান বকত (১৫) নামের এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দৌলতপুর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মারজান বকত নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সিটফরিদপুর গ্রামের ফরিদ বকত এর পুত্র। মারজান বকত তার চাচা হান্নান বকত এর বাড়ির টিনের চালে বিদ্যুতের ছেঁড়া লাইন বাঁশ দিয়ে সরাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে নবীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই গৌতম সরকার ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। ঘটনার সত্যতা স্বীকার করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com