বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

সাতছড়ি থেকে সেগুন কাঠ পাচার হওয়ার সময় আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ২৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের সাতছড়ি থেকে দিনের বেলা পাচার হওয়ার সময় সেগুন কাঠ আটক করেছে পুলিশ।
গতকাল (২১ জুন) বুধবার বিকালে দেউন্দি চা বাগান এর ১২ নম্বর সেকশন দিয়ে ৬/৭ জনের একদল পাচারকারী সেগুন গাছের টুকরা নিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয় সংবাদকর্মীরা গাছ গুলো কোথায় থেকে নিয়ে আসছেন জিজ্ঞেস করা মাত্র গাছ রেখে তারা দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তা ড. জাহাঙ্গীর আলমকে ফোন দিলে তিনি স্থানীয় তেলমাছড়া বিট অফিসারকে জানান। পরে হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলীকে জানালে তিনি দ্রুত পুলিশ পাঠালে পুলিশ সেগুন কাঠগুলো উদ্ধার করে। চুনারুঘাট থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা, সেকেন্ড অফিসার ফজলে রাব্বিসহ একদল পুলিশ মুল্যবান গাছগুলো উদ্ধার করে রাতে বন বিভাগের কাছে হস্তান্তর করে। দেউন্দি চা বাগানের ডেপুটি ম্যানেজার দেবাশিষ ভট্রাচার্য বলেন, প্রায় প্রতিদিনই তাদের বাগানের উপর দিয়ে গাছ পাচার হয়। কিন্তু তার চাকুরী ও জীবনের ভয়ে নিরব থাকেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com