বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে স্বামীর পরকীয়া প্রেমে অতিষ্ট হয়ে এক মহিলা আত্মহত্যা

  • আপডেট টাইম সোমবার, ১৮ আগস্ট, ২০১৪
  • ৪৬০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার উজিরপুরের হরিপুর গ্রামে স্বামীর পরকীয়া প্রেমে অতিষ্ট হয়ে এক মহিলা আত্মহত্যা করেছে। গত শনিবার দিবাগত রাত ৩টায় হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হরিপুর গ্রামের গিয়াস উদ্দিনের সাথে একই গ্রামের লুবিয়া বেগমের দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেম চলে আসছিল। এনিয়ে তার স্ত্রী মমতা বেগমের (৪০) সাথে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। ওই বিষয়টি লুবিয়ার ভাই আব্বাসকে অবগত করলেও সে তার কোন সুরাহা করেনি। ফলে তাদের দুজনের মধ্যে পরকীয় প্রেম গভীর থেকে গভীরতর হতে থাকে। গত শনিবার সন্ধ্যায় এইসব বিষয়াদি নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সে স্বামীর উপর অভিমান করে বিষপান করে যন্ত্রনায় ছটফট করতে থাকে। পরে পরিবারের লোকজন তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় ওইদিন রাত ৩টায় সে মৃত্যু মুখে পতিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com