বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল জাসাদ এর পৌর আহবায়ক কমিটি গঠন

  • আপডেট টাইম সোমবার, ১৮ আগস্ট, ২০১৪
  • ৮৪৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল জাসাদ হবিগঞ্জ পৌর কমিটি পুনর্গঠনকল্পে এক আলোচনা সভা গতকাল সন্ধ্যায় স্থানীয় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পৌর জাসাদের সাবেক সভাপতি আবু নাছের মোঃ শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী লিটন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু। বিশেষ অতিথি ছিলেন, জাসাদ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি মিজানুর রহমান চৌধুরী, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান কাজল। বক্তব্য রাখেন, জেলা জাসাদ নেতা এম জহিরুল ইসলাম বিষু, সেলিম আহমেদ প্রমূখ। সভায় সর্ব সম্মতিক্রমে- আবু নাছের মোঃ শাহীনকে আহবায়ক, গাজী লিটন মিয়াকে সিনিয়র যুগ্ম আহবায়ক, সেলিম আহমেদ, শহীদুল ইসলাম, গোলাম মওলা ও আবু তাহের সিদ্দিকীকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট পৌর জাসাদের আহবায়ক কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com