শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

ছাত্রলীগকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা করা যায় না-এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, ছাত্রলীগকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা করা যায় না; কারণ ছাত্রলীগের ভূমিকা রয়েছে দেশের সকল অর্জনে। তিনি গতকাল লাখাই উপজেলা ও মুক্তিযোদ্ধা সরকারি কলেজ ছাত্রলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সংসদ সদস্য আরও বলেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন; তা আর কারও পক্ষে সম্ভব নয়। এই অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করা জরুরী। সেই লক্ষ্যে ছাত্রলীগের নেতাকর্মীকে কাজ করতে হবে। বর্ধিত সভা উপলক্ষে সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে উপজেলা পরিষদের হেলিপ্যাড মাঠে জড়ো হতে থাকেন। বিকেলের মধ্যে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে প্রায় তিন হাজার ছাত্রলীগ কর্মী সেখানে উপস্থিত হলে শ্লোগানে শ্লোগানে মুখড়িত হয় মাঠ।
উপজেলা ছাত্রলীগের আহবায়ক খায়ের উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শরিফুল আলম রনির পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান রবিন, উপজেলা পরিষদের পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজ মিয়া, জুয়েল রানা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মতিন, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, উপজেলা যুবলীগের আহবায়ক ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকরামুল মজিদ চৌধুরী শাকীল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আতিকুর রহমান অপু, দেলোয়ার হোসেন মান্না, অ্যাডভোকেট খোকন গোপ, সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, শফিউল আলম শাকীল প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com