শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

বাহুবলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে মিরপুর একাদশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ২৭৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (বালক অনুর্ধ্ব-১৭) ফুটবল টুর্ণামেন্টের প্রথম সেমিফাইনালে সাতকাপন একাদশকে পরাজিত করে ফাইনালে উঠেছে মিরপুর একাদশ। গতকাল বুধবার বিকাল ৪টায় শেখ রাসেল মিনি স্ট্রেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে ফলাফল নির্ধারণ করা হয়। টাইব্রেকারে সাতকাপন একাদশকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে উঠে মিরপুর একাদশ। খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন আব্দুল মতিন ও সহকারি রেফারির দায়িত্ব পারন করেন শফিক আলী এবং আনোয়ার আলী। খেলায় চতুর্থ রেফারির দায়িত্বে ছিলেন আব্দুল হক। এ সময় উপস্থিত থেকে খেলা উপভোগ করেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমীন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম. রশীদ আহমেদ, অতিরিক্ত সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হোসেন শাহ, সাতকাপন ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রেজ্জাক, মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমে প্রমুখ। আজ বৃহস্পতিবার (৮ জুন) বিকাল ৩টায় বাহুবল সদর একাদশ বনাম ভাদেশ্বর একাদশের মধ্যেকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং শনিবার (১০ জুন) ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com