বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ রামকৃষ্ণ সেবা সংঘের বেনুকে বহিস্কারে উপদেষ্টা কমিটির নিন্দা

  • আপডেট টাইম রবিবার, ১৭ আগস্ট, ২০১৪
  • ৪৯৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা রামকৃষ্ণ সেবা সংঘের উপদেষ্টা মন্ডলীর এক জরুরী সভা গতকাল শনিবার সন্ধ্যায় অনুষ্টিত হয়। উপদেষ্টা মন্ডলীর সিনিয়র সদস্য অবঃ শিক্ষিকা দেবলা দাশের সভাপতিত্বে এতে আলোচনা করেন মিহির কুমার রায় মিন্টু, অধ্যাপক যতীন্দ্র দাশ সামন্ত, নিখিল আচার্য্য, মিলন হালদার, পিযুষ কান্তি ঘোষ রানা মাষ্টার, সুখেন্দু রায় বাবুল, শিক্ষক হরেকৃষ্ণ দাশ, উত্তম কুমার রায়, নির্মলেন্দু দাশ রানা প্রমূখ।
সভায় বলা হয়, দায়িত্ব প্রাপ্ত ৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির সদস্যরা সংগঠনের অচল অবস্থা নিরসন ও আভ্যন্তরীন বিরোধ নিস্পত্তির জন্য সুপারিশ করে সভাপতিকে দায়িত্ব প্রদান করেন। কিন্তু সভাপতি উক্ত সুপারিশ উপেক্ষা করে রামকৃষ্ণ সেবা সংঘের উদ্বোধন ও সাহিত্য বিষয়ক সম্পাদক প্রমথ চক্রবর্তী বেনুকে বহিস্কার করে সংগঠনের ভাবমুর্তি ক্ষুন্ন করেছেন। উপদেষ্টা মন্ডলীর সদস্যরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং জরুরী ভিত্তিতে সংগঠনের সাধারন সভা আহবানের সিদ্ধান্ত গ্রহন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com