মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জে স্ত্রীকে নির্যাতনের দায়ে ব্যবসায়ী স্বামীর কারাদন্ড

  • আপডেট টাইম বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৩৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে যৌতুকের জন্য স্ত্রীর ওপর নির্যাতনের অভিযোগ প্রমাণ হওয়ায় মাসুম পারভেজ সুমন (৩০) নামের এক ব্যবসায়ীকে ৩ বছরের কারাদন্ড দিয়েছেন হবিগঞ্জের বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩ এর বিচারক জেলা জজ এসএম নাসিম রেজা। একই সাথে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি মোঃ মোস্তফা মিয়া। আদালতের পেশকার মোঃ ফজলু মিয়া জানান, শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের লাল মিয়ার কন্যা শিরীন আক্তার (২৫) কে বিয়ে করে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত সফিক মিয়া মাষ্টারের পুত্র সুমন (৩০)। এক পর্যায়ে তাদের কোলজুড়ে দুইটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। গত ২০১৭ সালের ৫ মার্চ যৌতুকের টাকার জন্য শিরীন আক্তারকে মারপিট করে সুমন। এর প্রেক্ষিতে একই বছরের ২৭ মার্চ শিরীন আক্তার বাদি হয়ে মাসুদ পারভেজ সুমন সহ বেশ কয়েকজনকে আসামি করে শায়েস্তাগঞ্জ থানায় মামলা করেন। মামলার প্রেক্ষতে আসামি সুমন গ্রেফতার হয়ে জামিন লাভ করেন। স্বাক্ষী প্রমাণ শেষে গতকাল মঙ্গলবার দুপুরে বিচারক এ রায় দেন। এ সময় আসামি সুমন পলাতক ছিল। পেশকার আরও জানান, সুমনের নামে সাজা পরোয়ানা ইস্যু হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com