বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ২৫০ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউনিয়নের বাজেট ঘোষণা করা হয়েছে। গত রবিবার (২৮ মে) সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, দূর্যোগ ব্যবস্থাপনা, মানব সম্পদ খাতকে অগ্রাধিকার দিয়ে ২০২৩-২০২৪ অর্থ বৎসরের জন্য ৩ কোটি ১ লাখ ৭৬ হাজার ৯৯ টাকার বাজেট ঘোষণা করে অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খাঁন।
ইউনিয়ন সচিব নিধু চন্দ্র পাল এর সঞ্চালনায় উন্মুক্ত বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ¦ মোঃ জয়নাল আবেদীন, লুৎফুর রহমান, সংরক্ষিত মহিলা সদস্য ডলি আক্তার, শিরিনা আক্তার, হিজবুল বাহার প্রীতি, সদস্য মোঃ শমসের আলী, মোঃ লোকমান মিয়া, দেওয়ান নাসির উদ্দিন, মোঃ উজ্জ্বল মিয়া, মোঃ আঃ সাহেদ, মোঃ মোবারক মিয়া, মোঃ শহিদ মিয়া, মোঃ বুলু মিয়া, মনসুর মিয়া সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষক প্রতিনিধিগণ।
এ বিষয়ে চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খানঁ বলেন, ইউনিয়নের স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য আমরা সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে উন্মুক্ত খসড়া বাজেট ঘোষণা করেছি। এ বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৩ কোটি ১ লাখ ৭৬ হাজার ৯৯ টাকা টাকা এবং সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৯৯ লাখ ৭৬ হাজার টাকা। এর মধ্যে যদি উক্ত বাজেটে কোন ধরনের সংযোজন বাবিয়োজন করতে হয়, তাহলে সকলের মতামতের ভিত্তিতে তা করা হবে বলেও তিনি জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com