বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে লোকালয় থেকে একটি মায়া হরিণ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ২৯ মে, ২০২৩
  • ২৫২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের পারকুল গ্রামবাসীরা রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে আসা ১টি মায়া হরিণ আটক করেছে। গতকাল রবিবার ভোরে গ্রামবাসীরা ছাগলদের সাথে মায়া হরিণটি দেখতে পেয়ে হরিণটি আটক করে বন বিভাগকে খবর দেয়। খবর পেয়ে কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা মাসুদুর রহমান তাৎক্ষণিক হরিণটি উদ্ধারে ব্যবস্থা নেয়। এ সময় রশিদপুর বন বিট ফরেস্টার এ.কে.এম সাইদুল হক, বন প্রহরী মাহবুবুর রহমান সহ বমকর্মীরা পারকুল গ্রামে আসলে গ্রামবাসীরা মায়া হরিণটি বন বিভাগের কর্মকর্তাদের নিকট হস্তান্তর করে। এসময় উপস্থিত ছিলেন, রানীগাও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ইউপি সদস্য আলহাজ্ব আইয়ুব আলী, একলাছ মহালদার, আব্বাস মহালদার, ফারুক মিয়া, সোহেল মিয়া সহ এলাকাবাসী। পরে বন বিভাগের লোকজনরা হরিণটির চিকিৎসার জন্য ওয়াইল্ড লাইফ রেসকিউ টিম এর রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীর নিকট হস্তান্তর করেন। চুনারুঘাট প্রাণিসম্পদ দপ্তরে হরিণটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল সহ উপজেলা প্রশাসন বন বিভাগের নিকট মায়া হরিণটি হস্তান্তর করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com