বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় শচীন্দ্র কলেজের শ্রেষ্ঠত্ব অর্জন

  • আপডেট টাইম বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় শিক্ষা সপ্তাহ, জেলা পর্যায়ের প্রতিযোগিতায় শচীন্দ্র কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা বিপুল সাফল্য অর্জন করেছেন। বাংলা কবিতা আবৃত্তি, একক বিতর্ক, নির্ধারিত বক্তৃতা এই তিনটি বিষয়ে ১ম স্থান অর্জন করে স্নাতক (সম্মান) শ্রেণির ৩য় বর্ষের ছাত্র তানভীর সিদ্দিকী তোয়াহা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। স্নাতক (সম্মান)/পাস শ্রেণির শিক্ষার্থী আরও যারা ১ম হওয়ার গৌরব অর্জন করেছেন তারা হলেন-তাৎক্ষণিক অভিনয়ে, ইমাদুল ইসলাম, শ্রেষ্ঠ রোভার, আশরাফুন নেছা রাণী, তাৎক্ষণিক অভিনয়ে একাদশ শ্রেণির রিতা বেগম, রনজিৎ কুমার দাস-শ্রেষ্ঠ রোভার শিক্ষক ও শচীন্দ্র কলেজের রোভার গ্রুপ-শ্রেষ্ঠ রোভার গ্রুপ হিসেবে স্বীকৃতি পেয়েছে। তাদের এই সাফল্যে অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি, সদস্যবৃন্দ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), শিক্ষকমণ্ডলী অভিনন্দন জ্ঞাপন করেছেন। উল্লেখ্য, উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায়ও শচীন্দ্র কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অসামান্য সাফল্য অর্জন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com