বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আইনজীবী সমিতির নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সংবর্ধনা দেয়া হয়েছে। আইনজীবী সহকারি সমিতির পক্ষ থেকে গত সোমবার বিকালে প্রধান কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়। আব্দুল মোতাকাব্বির রাজ্জাকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সভাপতি আবুল মনসুর চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল মোছাব্বির বকুল। এতে বক্তব্য রাখেন সহকারি সমিতির সিনিয়র সদস্য ছুরাব হোসেন, বিশ্বস্থ সদস্য কাজী আব্দুল কাইয়ূম, উচ্চ পরিষদ সদস্য ও হিসাব রক্ষক সুভাষ চন্দ্র সূত্রধর, সাবেক সভাপতি নির্ধন দাস, অডিটর মাসুক চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক এমএ রকিব জালাল, যুগ্ম সম্পাদক ননি গোপাল দাস, সাংগঠনিক সম্পাদক দরছ মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক সামছুল হক। এ ছাড়াও অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সমিতির সাবেক সভাপতি জ্ঞানসিন্দু মল্লিক নানু, সিনিয়র সদস্য মোঃ শের আলী। পবিত্র কোরআন তেলোয়াত করেন সিনিয়র সদস্য আব্দুল হামিদ, গীতা পাঠ করেন হারাধন দাস। সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন প্রায় দুই শতাধিক সদস্য।
সংবর্ধনায় বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হয় এবং আইনজীবী সমিতির পক্ষ থেকে সকলকে সবধরণের সহযোগিতা করার আশ্বাস দেয়া হয়। বলা হয়, টাউট, বাটপার নির্মূলসহ সকল সদস্যকে ড্রেস ও আইডি কার্ড নিয়ে আদালতে প্রবেশ করতে হবে। ১ জুন থেকে এসব নির্মূলে আইনজীবী ও সহকারি সমিতি যৌথভাবে অভিযান পরিচালনা করবে। এ ছাড়া পকেটমারদের ধরতেও তাদের অভিযান অব্যাহত থাকবে। এদেরকে ধরে পুলিশে হস্তান্তর করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com