বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে গাছে গাছে শোভা পাচ্ছে জাতীয় ফল কাঁঠাল

  • আপডেট টাইম বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২৫৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে গাছে গাছে শোভা পাচ্ছে জাতীয় ফল কাঁঠাল। চা-বাগান সমৃদ্ধ পাহাড়ি এলাকা এই উপজেলাতে বৈশাখের মাঝামাঝিতে পাওয়া যাচ্ছে পাকা কাঁঠাল। তবে গ্রামাঞ্চলেও পুষ্টিগুণে ভরা সম্পন্ন এই কাঁঠাল পাকতে যদিও আর কিছুদিন বাকি রয়েছে। পাহাড়ি পাকা কাঁঠাল সাথে গ্রামাঞ্চলের কাঁচা কাঁঠালও বিভিন্ন হাট-বাজারে পাওয়া যাচ্ছে।
উপজেলার চণ্ডী মাজার সংলগ্ন পুরাতন ঢাকা-সিলেট সড়কের রাস্তার দুপাশে পাহাড়ি কাঁঠালের হাট বসে, সেই হাটে বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে উপজেলাসহ বিভিন্ন স্থানে কাঁঠাল সংগ্রহ করে নিয়ে যাচ্ছে এবং বেচাকেনা করছেন। অন্যদিকে কাঁচা কাঁঠালের তরকারি খেতে অনেকেই পছন্দ করে, তাই আবার অনেক ক্রেতা কাঁচা কাঁঠাল কিনে নিয়ে যাচ্ছেন। উপজেলার বিভিন্ন সড়কের দুপাশে প্রচুর পরিমাণ কাঁঠাল ধরেছে। এই কাঁঠাল মানুষের নজরকাড়ে ফল ও তরকারি হিসাবে বেশ বিবেচিত। তাছাড়া গবাদিপশুর জন্য কাঁঠাল উন্নত মানের গোখাদ্য হিসাবেও ব্যবহার করা হয়ে থাকে। পুষ্টিগুণে সমৃদ্ধ এই কাঁঠালের কোনো অংশই পরিত্যক্ত নয়। বহু পুষ্টিগুণে সমৃদ্ধ এই কাঁঠাল এখনো হাট-বাজারে তেমন উঠতে শুরু না হলেও আর কিছুদিন পরেই পুরোদমে শুরু হবে পাকা কাঁঠাল, সেই পাকা কাঁঠাল নিজেদের পাশাপাশি বানিজ্যিক ভাবে দেশের বাইরেও রপ্তানি করে থাকেন ব্যবসায়ীরা।
এদিকে কাঁঠাল মুকুলের আসা সময়ে পর্যাপ্ত বৃষ্টি না হওয়া, প্রকট খরায় কাঁঠাল ঝরে পড়েছে এবং ছোট আকার হয়েছে। ঝরে পড়া, ছোট আকার হলেও কাঁঠালের ফলন ভালো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com