বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বানিয়াচংয়ে স্বেচ্ছায় দেশীয় অস্ত্র জমা দেয়ার আজ শেষ দিন ৬ দিনে কেউ অস্ত্র জমা দেয়নি- ওসি

  • আপডেট টাইম শনিবার, ২০ মে, ২০২৩
  • ৩২২ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে গ্রাম্য দাঙ্গা প্রতিরোধে দেশীয় অস্ত্র নিষিদ্ধ করে গণ বিজ্ঞপ্তি জারি করে স্থানীয় উপজেলা প্রশাসন। এতে ৭ দিনের মধ্যে স্বেচ্ছায় দেশীয় অস্ত্র জমা দেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়। সেই গণ বিজ্ঞপ্তি জারি অনুযায়ী দেশীয় অস্ত্র নিজ উদ্যোগে জমা দেয়ার আজ শেষ দিন। বিজ্ঞপ্তি জারির ৬ দিন অতিবাহিত হলেও নিজ উদ্যোগে থানায় কিংবা পুলিশ ফাঁড়িতে কেউ দেশীয় অস্ত্র জমা দেয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব।
সম্প্রতি বানিয়াচংয়ে পরপর বেশ কয়েকটি গ্রাম্য দাঙ্গায় দেশীয় অস্ত্রের আঘাতে অকালে ঝড়ে পড়ে বেশ কয়েকটি তাজা প্রাণ। এ নিয়ে বানিয়াচংয়ের আইন শৃংখলা কমিটির সভায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হলে গ্রাম্য দাঙ্গা রোধে কার্যকারী পদক্ষেপ গ্রহনে আইন শৃংখলা সভায় বক্তারা জোরালে পদক্ষেপ গ্রহনের আহবান জানান। এরই প্রেক্ষিতে উপজেলা আইন-শৃংখলা কমিটির সিদ্ধান্তের আলোকে ১৪ মে গণ-বিজ্ঞপ্তি জারি করে বানিয়াচং উপজেলায় টেটা, বল্লম, ফিকল ইত্যাদি দেশীয় অস্ত্র জনস্বার্থে নিষিদ্ধ ঘোষণা করে বানিয়াচং উপজেলা প্রশাসন। উপজেলা আইন শৃড়খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ স্বাক্ষরিত গণ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। গণ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বিজ্ঞপ্তি জারির তারিখ হতে আগামী ৭দিনের মধ্যে সকল প্রকার দেশীয় অস্ত্র বানিয়াচং থানা অথবা নিকটবর্তী পুলিশ ফাঁিড়তে জমা দিতে বলা হয়েছে। এই সময়ের পর কারো বাড়ীতে অথবা কারো হেফাজতে ওই সকল দেশীয় অস্ত্র পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও গণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব’র সাথে আলাপকালে তিনি জানান, গণ বিজ্ঞপ্তি জারির ৬ দিন অতিবাহিত হলেও নিজ উদ্যোগে থানায় কিংবা পুলিশ ফাঁড়িতে কেউ দেশীয় অস্ত্র জমা দেয়নি। তিনি আরো জানান, ইতিমধ্যে পুলিশ গ্রাম্য দাঙ্গা প্রতিরোধে বিভিন্ন দাঙ্গা প্রবল এলাকায় অভিযান চালিয়ে টেটা, বল্লম, ফিকল ইত্যাদি সহস্রাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। গণ বিজ্ঞপ্তির সময়সীমা পার হওয়ার পর পুলিশ আরো কঠোরহস্তে দেশীয় অস্ত্র উদ্ধারে মাঠ পর্য্যায়ে অভিযান চালাবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com