বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে পুলিশ প্রশাসনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত

  • আপডেট টাইম শনিবার, ২০ মে, ২০২৩
  • ২৩৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে গতকাল শুক্রবার (১৯ মে) জেকে হাইস্কুল মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ ২০২৩ইং অনুষ্টিত হয়েছে। এতে অংশ গ্রহন করেন নবীগঞ্জ থানা টিম ও বাহুবল থানা টিম। বিকাল ৪ টায় সার্কেল এসপি আবুল খায়ের এর নেতৃত্বে বাহুবল থানা পুলিশ টিম এবং অফিসার ইনর্চাজ মোঃ ডালিম আহমদ এর নেতৃত্বে নবীগঞ্জ থানা পুলিশ টিম খেলায় অংশ গ্রহন করে। খেলার শুরুতেই উভয় টিমের খেলোয়াড়গণ সরব থাকেন। উত্তেজনা পুর্ণ খেলায় ঊভয় টিমই সুযোগ কাজে লাগাতে না পেরে গোল দিতে পারেন নি। উক্ত খেলায় চসৎকার খেলেছেন বাহুবল টিম লিডার বাহুবল সার্কেল এসপি আবুল খায়ের এবং নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ ডালিম আহমদ।
নবীগঞ্জে প্রথমবারের মতো পুলিশ প্রশাসনের উদ্যোগে কোন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হলো। মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল। অবশেষে গোল শুন্য অবস্থায় খেলার সমাপ্ত ঘটে। পরে সেরা খেলোয়াড় হিসেবে বাহুবল সার্কেল এসপি আবুল খায়ের এর হাতে ক্রেষ্ট তুলে দেন ওসি ডালিম আহমদ। এছাড়া উভয় টিমের হাতে ট্রফি তোলে দেন অতিথিরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com