বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে প্রতিবন্ধি কলেজ ছাত্র ইমন রায়কে জাপা নেতা রকিব আহমেদের আর্থিক অনুদান প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২৬৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে প্রতিদিন ভিক্ষা করে প্রতিবন্ধি কলেজ ছাত্র ইমন রায়। ফেইসবুক সহ বিভিন্ন মাধ্যমে এমন খবর পান হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য ও শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক লন্ডন প্রবাসী রকিব আহমেদ। প্রতিবন্ধি ছেলেটি এমন হাত পেতে ভিক্ষা করা কথা শুনে সুদুর লন্ডন থেকে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবুর সাথে যোগাযোগ করেন রকিব আহমেদ। গতকাল বুধবার বিকেলে নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু প্রতিবন্ধি কলেজ ছাত্র ইমন রায় এর সাথে কুশলাদি বিনিময় করে তাঁর বাড়ির খোঁজ-খবর নেন এবং লন্ডন প্রবাসী জাপা নেতা রকিব আহমেদ এর দেওয়া নগদ টাকা তার হাতে তুলে দেন। একজন সাবেক এমপির হাত থেকে নগদ টাকা পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে প্রতিবন্ধি কলেজ ছাত্র ইমন রায়। ইমন রায় বলেন, বাড়িতে তার রয়েছে মা-ভাই-বোন রয়েছে। সংসারের ঘানি টানতে তাঁকে ভিক্ষাবৃত্তি করে লেখা পড়ার খরচ চালাতে হয়। এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এমরান মিয়া, হবিগঞ্জ জেলা জাতীয় যুবসংহতির যুগ্ম আহ্বায়ক এম এ মতিন চৌধুরী, জাতীয় সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মিলাদ হোসেন সুমন, পৌর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ফরিদ মিয়া, জাতীয় যুবসংহতির সভাপতি নিউটন সুত্রধর, জাতীয় যুবসংহতিনেতা বদরুল হাসান, শিপন মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com