বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের কালিয়ারভাঙ্গা গ্রামে অসহায় পরিবারের উপর হামলার অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ২৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কালিয়ারভাঙ্গা গ্রামে একটি অসহায় পরিবারের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে গৌতম রায় বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়- গতকাল বুধবার সকালে উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামে মৃত- আকল মিয়ার পুত্র এওর মিয়া ও ছরকুম উল্লাহর পুত্র সুফি মিয়া গংদের সাথে একই গ্রামের মৃত- গুষ্ট রায়ের পুত্র গৌতম রায়ের সাথে পূর্ব বিরোধের জের ধরে তুচ্ছ ঘটনাকে নিয়ে তাদের মধ্যে ঝগড়া বাধে। এ সময় এওর মিয়া ও সুফি মিয়া গংরা মিলে গৌতম রায় ও তার স্ত্রী দিপা রায়কে তাদের নিজ বসত ঘরে ঢুকে মারধর করে গুরুতর জখম করে এবং বিভিন্ন মূল্যবান মালামাল ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তাদের শোর চিৎকারে এলাকার স্থানীয় লোকজন এগিয়ে এসে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা প্রদান করেন। এই বিষয়ে আহত গৌতম রায় বাদী হয়ে এওর মিয়া ও সুফি মিয়াসহ ৫ জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার স্বপন সরকারের নেতৃত্বে একদল পুলিশ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com