বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে স্টেক হোল্ডারদের নিয়ে দক্ষতা উন্নয়নে ৩ দিনের প্রশিক্ষণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ২০১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সরকারি ক্রয় নীতিমালা ও ইজিপি বিষয়ক দক্ষতা উন্নয়নের জন্য বিভিন স্টেকহোল্ডারদের সক্ষমতা বৃদ্ধিমূলক ৩ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবউদ্দিন তালুকদার।
উপজেলা প্রকৌশলী শাহ আলম ভূইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান। প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন হবিগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান ও উপজেলা জাইকার কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন। প্রশিক্ষনে বিভিন্ন বিভাগের প্রধান, ঠিকাদারসহ ৩০ জন স্টেক হোল্ডার প্রশিক্ষনে অংশগ্রহন করেন।
প্রধান অতিথি সৈয়দ মোঃ শাহজাহান প্রশিক্ষণে কাজের গুণগত মান উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com