বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আউশকান্দির দেওতৈলে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা ১৭ মে

  • আপডেট টাইম রবিবার, ১৪ মে, ২০২৩
  • ২৫২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা আয়োজন উপলক্ষে এ সভা শিল্পী খালেদ আহমেদের বাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। গত ১১ মে রাতে ছনর মিয়ার সভাপতিত্বে ফকির ফজলু মিয়ার পরিচালনায় সভায় আগামী ১৭ মে বুধবার সকাল ১০টায় দেওতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ঘুড়ি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। লন্ডন প্রবাসী জুনায়েদ আহমেদ এর অর্থায়নে প্রতিযোগিতায় ১ম পুরষ্কার নগদ ১০ হাজার টাকা, ২য় পুরষ্কার ৫ হাজার টাকা, ৩য় পুরষ্কার ৩ হাজার টাকা প্রদান করা হবে। এছাড়া দর্শকদের জন্য থাকবে তোফায়েল ভেরাইটিজ স্টোরে প্রোপ্রাইটর সুলতান আলী সৌজন্যে কেরাত, গজল, কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিজয়ীদের বিশেষ পুরস্কার প্রদান করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কমিটির সদস্য সচিব এম, এ কাইয়ুম সকলের প্রতি আমন্ত্রণ জানিয়েছেন। প্রতিযোগিতা চলাকালে শান্তি-শৃঙ্খলা রক্ষায় আউশকান্দি মুক্ত স্কাউট দল দায়িত্ব পালন করবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com