বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের কালিয়ারভাঙ্গা ইউনিয়ন জাতীয় মহিলা পার্টির কর্মী সম্মেলন

  • আপডেট টাইম শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ২৫৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়ন জাতীয় মহিলা পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১১ মে বিকালে কালিয়ারভাঙ্গা ইউনিয়ন অফিস প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরজাহান বেগম চম্পা ও সভা পরিচালনা করেন সদস্য সচিব রিমা চন্দ্র।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এমরান মিয়া, হবিগঞ্জ জেলা জাতীয় যুবসংহতির যুগ্ম আহ্বায়ক সাংবাদিক সরওয়ার সিকদার, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মিলাদ হোসেন সুমন, ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক কদ্দুস খাঁন, পৌর জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি খালেদ চৌধুরী। বক্তব্য রাখেন, গজনাইপুর ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, জাপানেতা হামিদ মিয়া, সাইদুল রহমান, জিয়াউর রহমান চৌধুরী, ইউনিয়ন জাতীয় মহিলা পার্টিনেতা সাবেক মেম্বার সাধনা রানী সরকার, সুলেখা বেগম, রেজিয়া বেগম, সুলতানা বেগম, রিতা রানী সরকার, নাজমা বেগম প্রমুখ।
কর্মী সম্মেলনে সর্বসম্মতিক্রমে হোসনা বেগমকে সভাপতি, প্রিয়সী রানী সরকারকে সাধারণ সম্পাদক ও আসমা বেগমকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন জাতীয় মহিলা পার্টির পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com