বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে ট্রেনের কাটা পড়ে চা শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ আগস্ট, ২০১৪
  • ৪৮০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার রশিদপুর রেল ষ্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহষ্পতিবার সকাল ৭টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত চা শ্রমিক হচ্ছে-বাহুবলের দারাগাও চা বাগানের ট্রাক্টন চালক গনেশ বাউরি (৪৫)।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ জানায়, সিলেট-আখাউড়া রেল সেকশনের রশিদপুর রেল ষ্টেশনের কাছে সকালে একটি ট্রেনে কাটা পড়া যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়া। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ফাঁড়ির এএসআই শাহ আলম লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। স্থানীয়রা জানান, আন্তঃনগর পারাবাত, জয়ন্তিকা, উপবনসহ কয়েকটি ট্রেন ভোর রাতে যাতায়াত করে থাকে। ওই ট্টেনগুলোর কোন একটির নিচে কাটা পড়ে গনেশ বাউরি মারা যান। গনেশ দারাগাও চা বাগানের সরেন্দ্র বাউড়ির পুত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com