বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে ১০ মে থেকে

  • আপডেট টাইম রবিবার, ৭ মে, ২০২৩
  • ৩৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের কৃষি, মৎস্য এবং প্রাণিসম্পদ বিজ্ঞান ও প্রাণি চিকিৎসা অনুষদের প্রথম ব্যাচের ক্লাস শুরু হচ্ছে আগামী বুধবার (১০ মে) থেকে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ সাদেকুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়।
২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ এলাকায় দুটি ভাড়া করা ভবনে অস্থায়ী ক্যাম্পাসের যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়টি। এরই মধ্যে কৃষি, মৎস্য এবং প্রাণিসম্পদ বিজ্ঞান ও প্রাণি চিকিৎসা এই ৩টি অনুষদের অধীনে ৯০টি আসনে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়টি এবছরই প্রথম কৃষি গুচ্ছে অংশ নেয়ার সুযোগ পায়।
এ বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেত জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জায়গা নির্ধারণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব যাচাই বাছায়ের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে ইতিমধ্যে পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com