বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাট থানার বিশেষ অভিযান ২০ কেজি গাঁজা সহ আটক এক

  • আপডেট টাইম বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৯০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট থানার বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। অফিসার ইনচার্জ রাশেদুল হকের নেতৃতে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
চুনারুঘাট থানার আহম্মদাবাদ ইউনিয়নের অন্তর্গত আমু চা বাগানের সাওতাল লাইনের ২নং সেকশনের পাশে খেলার মাঠে একজন লোক মাদক দ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে জানতে পেরে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ ২০ কেজি গাঁজাসহ প্রান্ত মুন্ডা (২৫) কে আটক করে।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হক জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে যেকোনো মূল্যে মাদক আমরা নির্মল করব।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com